যশোরের অভয়নগরে কম্পিউটার লিট্ল জুয়েলস স্কুলের আয়োজনে বিজ্ঞান মেলা, পুনর্ব্যবহার প্রকল্প ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে শিক্ষার্থীদের অংশগ্রহণে স্কুলের শ্রেণি ও সভাকক্ষে গণিত ও বিজ্ঞান উৎসব, প্রমিত উচ্চারন পঠন, মানসম্মত উচ্চারন অনুশীলন, সুন্দর হাতে লেখা এবং লো-কস্ট, নো-কস্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে দুপুরে স্কুলের সভাকক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কম্পিউটার লিট্ল জুয়েলস স্কুলের অধ্যক্ষ মাহফুজা বেগম। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র স্কুলের চেয়ারম্যান আমিনুর রহমান খান বাবু, প্রধান উপদেষ্টা অবরপ্রাপ্ত শিক্ষক হাফিজুর রহমান, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, সাবেক যুগ্ম সম্পাদক এস জেড মাসুদ তাজ। পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মো. শরীফ।
এর আগে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের লো-কস্ট, নো-কস্টসহ ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে গণিত ও বিজ্ঞান উৎসবের স্টলগুলো পরিদর্শন করেন অতিথিবৃন্দ।