1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
অভয়নগরে সুপারি বাগান থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার - Gangchil TV
October 1, 2026, 11:13 pm

অভয়নগরে সুপারি বাগান থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

Reporter name :
  • আপডেটের সময়: Friday, October 2, 2026
  • 8 সময় দেখুন

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া এলাকায় মালেক শেখ (৫০) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টার দিকে ভাটপাড়া এলাকার একটি সুপারি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মালেক শেখ উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের মরিচা-ভবানীপুর এলাকার ধলামিয়া শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে নিজ বাড়ির পাশের একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠানে ভ্যান ভাড়ার কাজে নিয়োজিত ছিলেন মালেক শেখ। পরে সকালে তিনি বাড়িতে না ফেরায় স্ত্রী ও স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি সুপারি বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর