1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মত বিনিময় সভা। - Gangchil TV
October 6, 2026, 11:11 pm

শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মত বিনিময় সভা।

বিপ্লব সরকার টাঙ্গাইল কালিহাতি
  • আপডেটের সময়: Tuesday, October 6, 2026
  • 48 সময় দেখুন

<span;>‎আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ শান্তিপূর্ণ সুশৃংখল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কালিহাতী উপজেলা সকল পূজা মন্দিরের কমিটির  সমন্বয়ে  কালিহাতী থানা প্রাঙ্গণে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে।সভায়  সভাপতিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মনজুরুল ইসলাম কালিহাতী  সার্কেল টাঙ্গাইল , কালিহাতী  থানার অফিসার ইনচার্জ জনাব কাইয়ুম খান  , বীর মুক্তিযোদ্ধা জনাব শুকুর মাহামুদ, সাবেক সভাপতি কালিহাতী উপজেলা বিএনপি, মোজমেল হক হিরো,সাবেক বিএনপির উপজেলা কৃষক দলের সভাপতি।  কালিহাতী উপজেলা যুবদল নেতা  রফিকুল ইসলাম রফিক, টাংগাইল জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য  ফ্রন্ট  আহ্বায়ক প্রদীপ ব্যানার্জি  নিরু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব দিলীপ সরকার, পূজা উদযাপন ফ্রন্ট আহ্বায়ক সমির সাহা  চৌধুরী মানিক,  পূজা উদযাপন ফ্রন্ট সদস্য সচিব সুজিত দত্ত, সাংবাদিক গৌরাঙ্গ বিশ্বাস, বাংলাদেশ হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক।, জাতীয় সাংবাদিক সংস্থার কালিহাতী ইউনিটির সভাপতি জনাব মহসিন হাবিব সবুজ, কালিহাতী ইউনিটির জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক  সাংবাদিক বিপ্লব সরকার,মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা আক্তার। কালিহাতী উপজেলায় ১৮২ টি পূজা মন্টপ স্থাপিত হয়েছে, সকল পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক সভায় অংশগ্রহণ করেন।  সভায়  পূজা মন্ডপের নিরাপত্তা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি দর্শনার্থীদের নিরাপদে চলাচল যানবাহন ব্যবস্থাপনা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময়ে কোন ধরনের অপ্রিতৃতিকর ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে, তাৎক্ষণ ভাবে পুলিশকে অবহিত করার জন্য মন্দির কমিটির সদস্যদের আহ্বান জানানো হয়, শারদীয় দুর্গোৎসব  শান্তিপূর্ণ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর