1. gangchiltvip@gmail.com : admin :
নওয়াপাড়া পৌর ইজিবাইক চালক ও মালিক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত - Gangchil TV
November 16, 2026, 10:50 am

নওয়াপাড়া পৌর ইজিবাইক চালক ও মালিক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত

শেখ আলী আকবার, নিজস্ব সংবাদদাতা।
  • আপডেটের সময়: Monday, November 16, 2026
  • 11 সময় দেখুন

 

 

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সমন্বয় করে ইজিবাইকের ভাড়া বৃদ্ধির দাবি

 

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর ইজিবাইক চালক ও মালিক সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) অভয়নগর উপজেলার তালতলায় খেয়াঘাট সংলগ্ন মৎস্য আড়ত এলাকায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ৭,৮,৯ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর, জাহানারা বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জেলা ছাত্রদলের সহসভাপতি ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক, আকরাম আক্তার কোরাইশী পাপ্পু,

 

সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শামছুদ্দিন রহমান সুমন।

 

এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম ইমন ও সহ-সভাপতি মো. বকতিয়ার রহমানসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

 

সভায় ইজিবাইক চালক ও মালিকদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা এবং বর্তমান ভাড়া নিয়ে আলোচনা হয়।

 

আলোচনায় বক্তারা বলেন, গ্যাসের দাম বৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে প্রতিনিয়ত মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়ছে। বেড়েছে গাড়ি পরিচালনা ও সংসার চালানোর খরচও। তাহলে গ্যাসের দাম ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পেলেও ইজিবাইক চালকদের ভাড়া কেন বৃদ্ধি পাবে না? চালকদের ন্যায্য আয়ের বিষয়টি বিবেচনা করে বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে ইজিবাইকের ভাড়া পুনর্নির্ধারণের দাবি জানান তাঁরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর