1. gangchiltvip@gmail.com : admin :
ঝাউডাঙ্গায় বিশ্ব পাইলস্ দিবস উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা - Gangchil TV
November 20, 2026, 6:36 pm

ঝাউডাঙ্গায় বিশ্ব পাইলস্ দিবস উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

ইকবাল হোসেন , জেলা প্রতিনিধি সাতক্ষীরা।
  • আপডেটের সময়: Friday, November 20, 2026
  • 15 সময় দেখুন

 

 

পাইলস্ সম্পর্কে সচেতন হোন, নিরাপদ ও আধুনিক চিকিৎসা নিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝাউডাঙ্গায় বিশ্ব পাইলস্ দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে ঝাউডাঙ্গা বাজারে পাইলস্ এন্ড মাল্টিকেয়ার হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

 

এ উপলক্ষে ঝাউডাঙ্গা বাজারে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়। র‍্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাইলস্ এন্ড মাল্টিকেয়ার হাসপাতালে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝাউডাঙ্গা পাইলস্ এন্ড মাল্টিকেয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের রেজিস্টার ডাক্তার সুজিত রায়।

 

এ সময় ঝাউডাঙ্গা পাইলস্ এন্ড মাল্টিকেয়ার হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোঃ আব্দুর রউফ, ডাক্তার আশরাফুল আলম, ডাক্তার মেরি বণিক সহ হাসপাতালের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর