1. gangchiltvip@gmail.com : admin :
যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন অভয়নগর ইউনিটের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত - Gangchil TV
February 6, 2026, 6:48 am

যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন অভয়নগর ইউনিটের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

Reporter name :
  • আপডেটের সময়: Thursday, January 15, 2026
  • 127 সময় দেখুন

 

ডেস্ক রিপোর্ট:

যশোরের অভয়নগরে যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন অভয়নগর ইউনিটের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় অভয়নগরের প্রভাতফেরীর বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ে এ সভা আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউনিট প্রধান ও দৈনিক প্রভাতফেরী পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ হারুন অর রশীদ। সভা সঞ্চালনা করেন ডেপুটি ইউনিট প্রধান ও দৈনিক জনতা পত্রিকার অভয়নগর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন দৈনিক গ্রামের কাগজের ভ্রাম্যমাণ প্রতিনিধি শামছুজ্জামান মন্টু, দৈনিক আইপি টিভি ও এবি একাত্তরের জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম, এনটিভি (অনলাইন) বাঘারপাড়া ও অভয়নগর প্রতিনিধি তাওহীদ হাসান উসামা, গাঙচিল টিভি আইপি’র পরিচালক ও এটিএন নিউজের ক্যামেরাপারসন শেখ আলী আকবার সম্রাট, দৈনিক রানার পত্রিকার অভয়নগর প্রতিনিধি নাসিরুজ্জামান হৃদয়সহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

 

সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সাংবাদিকদের পেশাগত স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর