1. gangchiltvip@gmail.com : admin :
তাহলে কি রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল! - Gangchil TV
April 24, 2026, 7:28 pm

তাহলে কি রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল!

Reporter name :
  • আপডেটের সময়: Friday, February 13, 2026
  • 337 সময় দেখুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের প্রক্রিয়ায় ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র শীর্ষ নেতারা। এদিকে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে রাষ্ট্রপতি পদ নিয়ে সম্ভাব্য সিদ্ধান্তের গুঞ্জন।

 

দলীয় একাধিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-কে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করা হতে পারে। বিষয়টি নিয়ে দলের ভেতরে উচ্চপর্যায়ে আলোচনা চলছে বলে সংশ্লিষ্টরা ইঙ্গিত দিয়েছেন।

 

বিএনপির গুলশান কার্যালয়ের বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, নির্বাচনে জয়লাভের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-কে ফুলেল শুভেচ্ছা জানান। দলীয় সিনিয়রিটির ভিত্তিতে এবং রাজনৈতিক অভিজ্ঞতার বিবেচনায় তাকেই রাষ্ট্রপতি পদে বসানো হতে পারে বলে আলোচনা রয়েছে।

 

তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। দলটির নীতিনির্ধারক মহল থেকে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও মন্ত্রিপরিষদ গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত খুব শিগগিরই জানানো হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর