1. gangchiltvip@gmail.com : admin :
প্রতিমন্ত্রী জুনায়েদ সাকিকে স্বাগত জানাতে গিয়ে পুলিশভ্যান দুর্ঘটনা, আহত ৮ - Gangchil TV
April 24, 2026, 4:36 pm

প্রতিমন্ত্রী জুনায়েদ সাকিকে স্বাগত জানাতে গিয়ে পুলিশভ্যান দুর্ঘটনা, আহত ৮

Reporter name :
  • আপডেটের সময়: Friday, February 27, 2026
  • 222 সময় দেখুন

 

তানভীর ভুইয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি-কে সালাম জানাতে যাওয়ার পথে পুলিশবাহী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে অন্তত আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের দড়িভেলানগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনস থেকে একটি পুলিশ দল প্রতিমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা বাঞ্ছারামপুরে দায়িত্ব পালনের উদ্দেশ্যে গাড়িযোগে রওনা হয়। পথিমধ্যে দড়িভেলানগর এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জমিতে উল্টে পড়ে।

 

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিমন্ত্রীকে সালাম জানাতে পুলিশ সদস্যরা রওনা হয়েছিলেন। দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

দুর্ঘটনায় নায়েক জুয়েল মিয়া ও কনস্টেবল শরিফ গুরুতর আহত হন। এছাড়া কনস্টেবল মহিউদ্দিন, মেহেদী হাসান, জহির রায়হান, আব্দুল সালাম, মাইনুল হাসান ও এএসআই (এবি) নিজাম আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

পরে প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি আহত পুলিশ সদস্যদের দেখতে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

 

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন বলেন, দড়িভেলানগর এলাকায় আমাদের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। দ্রুত গাড়িটি উদ্ধার করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর