যশোর অভয়নগরের চেঙ্গুটিয়ায় অবস্থিত রোমান জুট মিল-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে চেঙ্গুটিয়া এলাকায় অবস্থিত মিলটিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
এখবর পাওয়া পর্যন্ত আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না তাও এখনো জানা যায়নি।
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। পরবর্তী আপডেট জানানো হবে।