1. gangchiltvip@gmail.com : admin :
অভয়নগরে উপকারভোগীদের মতামত সভা - Gangchil TV
May 9, 2026, 3:32 pm

অভয়নগরে উপকারভোগীদের মতামত সভা

Reporter name :
  • আপডেটের সময়: Saturday, May 9, 2026
  • 61 সময় দেখুন

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগরে এসএএফ ট্যানারীর বর্জ্য দূষণে অস্তিত্ব সংকটে ভৈরব নদ: আদালতের রায় বাস্তবায়নের বর্তমান প্রেক্ষিতে উপকারভোগীদের মতামত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) দুপুরে বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সভাকক্ষে ভবদহ পানি নিষ্কাশন ও কৃষিজমি রক্ষা জোটের আয়োজনে বেলা’র সহযোগিতায় এই মতামত সভা অনুষ্ঠিত হয়।

ভবদহ পানি নিষ্কাশন ও কৃষিজমি রক্ষা জোটের সভাপতি আব্দুল মতলেব সরদারের সভাপতিত্বে সভায় মতামত প্রকাশ করেন, বেলা’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুর, নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, বর্তমান সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, বেলা’র গবেষক সাফায়েত হোসেন, শিক্ষক সুনীল কুমার দাস, বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক এস এম ফারুক হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম, বিকাশ চন্দ্র মল্লিক, প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ, ভবদহ পানি নিষ্কাশন ও কৃষিজমি রক্ষা জোটের সদস্য শিক্ষক হাবিবুর রহমান, সদস্য মোল্যা হাবিবুর রহমান, মো. নুরুজ্জামাল. মহসীন হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভবদহ পানি নিষ্কাশন ও কৃষিজমি রক্ষা জোটের সদস্য সচিব মো. আব্দুল লতিফ।

ইটিপি বন্ধ রেখে নওয়াপাড়ায় এসএএফ চামড়ার মিল কর্তৃপক্ষ ভৈরব নদে সরাসরি বর্জ্য ফেলছে বলে অভিযোগ করেন উপকারভোগী বক্তারা। বর্তমানে ভৈরব নদের অস্তিত্ব রক্ষা জরুরী হয়ে পড়েছে। বক্তারা নদী সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতি ভৈরব নদের দখল-দূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর