1. gangchiltvip@gmail.com : admin :
অভয়নগরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত - Gangchil TV
March 10, 2026, 1:42 pm

অভয়নগরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

Reporter name :
  • আপডেটের সময়: Monday, March 9, 2026
  • 54 সময় দেখুন

 

 

ডেস্ক রিপোর্ট:

 

যশোরের অভয়নগরে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৯ মার্চ) বাদ আসর নওয়াপাড়া মডেল স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা আমীর সরদার শরীফ হোসেনের সভাপতিত্বে এবং মহিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মোঃ গোলাম রসুল।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক থানা আমীর মশিউর রহমান, সার-কয়লা খাদ্যশস্য সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজালাল হোসেন এবং সাবেক নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম মল্লিকসহ অনেকে।

 

ইফতার মাহফিলে অভয়নগর ও নওয়াপাড়া এলাকার বিভিন্ন স্তরের নেতাকর্মী, ২৪-এর গণঅভ্যুত্থানের জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীরা, শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোঃ গোলাম রসুল ২৪-এর গণঅভ্যুত্থান ও জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনা ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি রাজনৈতিক মতভেদ ভুলে সকল দলের মধ্যে সহাবস্থান ও ঐক্যের মাধ্যমে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

 

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর