1. gangchiltvip@gmail.com : admin :
অভয়নগরে বিজ্ঞান মেলার উদ্বোধন - Gangchil TV
April 20, 2026, 8:22 am

অভয়নগরে বিজ্ঞান মেলার উদ্বোধন

Reporter name :
  • আপডেটের সময়: Thursday, April 16, 2026
  • 112 সময় দেখুন

 

স্টাফ রিপোর্টার :

যশোরের অভয়নগরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তৌহিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, সহকারী প্রোগ্রামার আহসান কবীর, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, একাডেমিক সুপারভাইজার আসমা খান। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, মেলার ১৭টি স্টলের মধ্যে ৪টি কলেজ, ২টি মাদরাসা ও ১১টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। দুই দিনব্যাপী মেলা বৃহস্পতিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর