1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
আজ শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী - Gangchil TV
August 15, 2026, 9:28 am

আজ শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী

Reporter name :
  • আপডেটের সময়: Saturday, August 15, 2026
  • 15 সময় দেখুন

 

 

নিজস্ব প্রতিবেদক:

 

আজ ১৫ আগস্ট, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে একদল বিপথগামী সেনাসদস্যের হাতে নির্মমভাবে নিহত হন তিনি।

 

ওইদিন ধানমন্ডির ৩২ নম্বর বাসভবনে শেখ মুজিবুর রহমানের সঙ্গে তাঁর স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল নিহত হন। এ ছাড়া তাঁর পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামালসহ পরিবারের আরও কয়েকজন সদস্যও নিহত হন।

 

স্বাধীনতা-উত্তর বাংলাদেশের রাজনীতিতে শেখ মুজিবুর রহমান গুরুত্বপূর্ণ নেতৃত্বের ভূমিকায় উঠে আসেন। তাঁর নেতৃত্বে বাঙালির স্বাধিকার ও স্বাধীনতার আন্দোলন সংগঠিত হয়। ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ মুক্তিযুদ্ধের সময় বাঙালি জাতিকে স্বাধীনতার সংগ্রামে অনুপ্রেরণা জোগায়।

 

১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম মর্মান্তিক ঘটনা হিসেবে বিবেচিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন সময়ে রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে নিহতদের স্মরণ করে থাকে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর