1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭ - Gangchil TV
September 14, 2026, 5:24 am

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

Reporter name :
  • আপডেটের সময়: Thursday, July 30, 2026
  • 110 সময় দেখুন

 

আর্জেন্টিনার সান হুয়ান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭জন নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) এ দুর্ঘটনাটি ঘটে। খবর জিনহুয়ার।

 

স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে বেল ৪১২ মডেলের হেলিকপ্টারটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

 

হেলিকপ্টারটি সান হুয়ানে প্রশিক্ষণ শেষে লা রিওহা প্রদেশে বনাঞ্চলের আগুন নেভানোর কাজে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। পরে আরেকটি হেলিকপ্টার পাঠিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়।

 

সান হুয়ানের গভর্নর জানান, হেলিকপ্টারে থাকা ৭জনই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সিভিল ডিফেন্স পরিচালক, ফায়ার সার্ভিস প্রধান এবং উপ-পুলিশ প্রধানও ছিলেন।

 

এদিকে, হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা তদন্ত করছে পুলিশ।

 

/এএন

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর