1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
উৎসবমুখর পরিবেশে ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - Gangchil TV
August 3, 2026, 10:09 pm

উৎসবমুখর পরিবেশে ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter name :
  • আপডেটের সময়: Monday, August 3, 2026
  • 20 সময় দেখুন

ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি, তানভীর ভুইয়া : 

ব্রাহ্মণবাড়িয়ায় বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনমুখী সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে পথচলা শুরু করা অনলাইন সংবাদমাধ্যম “ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪”-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভা, সম্মাননা প্রদান এবং মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি মোবারক উল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক ইনসাফ-এর সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোবারক হোসাইন, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ, জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মারুফ কাসেমী, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ভি.পি. জহিরুল হক খোকন, হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা এনসিপি নেতা আমিনুল হক চৌধুরী, জামিয়া উম্মুল কুরার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি ওবায়দুল্লাহ মাদানী, জামিয়া ইয়াকুবিয়ার শিক্ষা সচিব মুফতি হোসাইন আহমেদ, জেলা হেফাজতে ইসলামের দপ্তর সম্পাদক মাওলানা বেলাল হোসাইন, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, ঢাকার ভাইস প্রেসিডেন্ট শরীফ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান শাহীন ও জেলা ছাত্রদল নেতা মোকাররম হোসেন আদিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও সাংবাদিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ অল্প সময়ের মধ্যেই বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে জেলার মানুষের আস্থা অর্জন করেছে। তাঁরা আশা প্রকাশ করেন, সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন অবস্থান বজায় রেখে সংবাদমাধ্যমটি ভবিষ্যতেও সাহসিকতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতা চালিয়ে যাবে।

অনুষ্ঠানে ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর অগ্রযাত্রায় দূরদর্শী নেতৃত্ব, আন্তরিক নিষ্ঠা ও মূল্যবান অবদানের স্বীকৃতিস্বরূপ পরিচালনা কমিটির সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সম্মাননা গ্রহণ করেন সম্পাদক মাহমুদুল হাসানের পক্ষে প্রতিনিধি, ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক শেখ মো. ইলিয়াস, নির্বাহী সম্পাদক মোছাব্বির হাসান (সজীব), বার্তা সম্পাদক লিংকন ভূঁইয়া, যুগ্ম সম্পাদক রেজুয়ান বাদশা এবং অনলাইন সম্পাদক সিফাত নূর।

এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সফলভাবে আয়োজন ও বাস্তবায়নে বিশেষ অবদান রাখায় নির্বাহী সম্পাদক মোছাব্বির হাসান (সজীব)-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন টিউন এবি নাশিদ ব্যান্ড, সুরবাগ শিল্পীগোষ্ঠী, একত্ববাদ শিল্পীগোষ্ঠী এবং তিতাস শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। তাঁদের সুমধুর পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।

আলোচনা সভা, সম্মাননা প্রদান ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর