1. gangchiltvip@gmail.com : admin :
কলকাতায় মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা: রাজ্য পুলিশপ্রধানকে শোকজ, ডেপুটি কমিশনার বরখাস্ত - Gangchil TV
May 7, 2026, 3:31 pm

কলকাতায় মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা: রাজ্য পুলিশপ্রধানকে শোকজ, ডেপুটি কমিশনার বরখাস্ত

Reporter name :
  • আপডেটের সময়: Wednesday, December 17, 2025
  • 501 সময় দেখুন

প্রতিনিধিকলকাতা

কলকাতার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসির অনুষ্ঠানে ঘিরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। মেসিকে ঠিকমতো দেখতে না পেয়ে স্টেডিয়ামে ভাঙচুর চালান ক্ষুব্ধ ভক্তরা। ১৩ ডিসেম্বর, কলকাতা
কলকাতার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসির অনুষ্ঠানে ঘিরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। মেসিকে ঠিকমতো দেখতে না পেয়ে স্টেডিয়ামে ভাঙচুর চালান ক্ষুব্ধ ভক্তরা। ১৩ ডিসেম্বর, কলকাতাছবি: ভাস্কর মুখার্জি
কলকাতার সল্টলেক স্টেডিয়ামে বিশ্বখ্যাত ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট লজ্জাজনক ঘটনার জেরে এবার কড়া পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগের পর এবার রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) রাজীব কুমার এবং বিধাননগরের নগর পুলিশ কমিশনার মুকেশকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই ঘটনায় বিধাননগর নগর পুলিশের ডেপুটি কমিশনার অনীশ কুমারকে বরখাস্ত করা হয়েছে।

রাজ্য সরকারের পক্ষ থেকে ডিজিপি রাজীব কুমারকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে। বিধানগরের পুলিশ কমিশনার মুকেশকেও তাঁর শোকজের জবাব ২৪ ঘণ্টার মধ্যে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের সচিব রাজেশ সিংকেও কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। পাশাপাশি সল্টলেক স্টেডিয়ামের (সরকারি নাম বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন) দায়িত্বে থাকা কর্মকর্তা দেবকুমার নন্দনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে শনিবারের ওই ঘটনার জেরে সৃষ্ট চাপের মুখে গতকাল মঙ্গলবার পদত্যাগ করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

গত শনিবার কলকাতার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বেলা সাড়ে ১১টার দিকে মেসির গাড়ি স্টেডিয়ামে প্রবেশের পরই তাঁকে একনজর দেখার জন্য মুহূর্তের মধ্যে ভিড় জমে যায়, যা দ্রুতই বিশৃঙ্খল পরিস্থিতিতে রূপ নেয়। বহু ভক্ত বেষ্টনী বা ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে (র‍্যাপিড অ্যাকশন ফোর্স) র‍্যাফ নামানো হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর