অভয়নগর প্রতিনিধি:
আসন্ন অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৩নং চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেছেন ২৪ শে জুলাই আন্দোলনের অন্যতম দুই সাংবাদিকের একজন তাওহীদ হাসান উসামা।
এ বিষয়ে তিনি জানান, ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিয়েই তিনি নির্বাচনে অংশ নিতে চান। স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন ও ন্যায়ভিত্তিক সেবা নিশ্চিত করাই তার মূল লক্ষ্য বলে জানান তিনি।
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে তাওহীদ হাসান উসামা ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।
এদিকে, তার এই নির্বাচনী কর্মকাণ্ডে সার্বক্ষণিক সহযোগিতা ও পাশে থেকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন অপর সাংবাদিক শেখ আলী আকবার। তিনি জানান, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এই উদ্যোগে তিনি সক্রিয়ভাবে পাশে থাকবেন।