1. gangchiltvip@gmail.com : admin :
দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত উপজেলা প্রেসক্লাব সভাপতির আশু সুস্থতা কামনায় বিবৃতি - Gangchil TV
May 19, 2026, 8:49 am

দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত উপজেলা প্রেসক্লাব সভাপতির আশু সুস্থতা কামনায় বিবৃতি

Reporter name :
  • আপডেটের সময়: Monday, May 18, 2026
  • 31 সময় দেখুন

 

 

মোল্লা ইকবাল হুসাইন, 

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি

 

খুলনার দিঘলিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক প্রবাহের দিঘলিয়া প্রতিনিধি সৈয়দ জাহিদুজ্জামান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় তাঁর আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার নেতৃবৃন্দ।

 

বিবৃতিদাতারা হলেন— উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার উপদেষ্টা ডাঃ সৈয়দ আবুল কাসেম, সহ-সভাপতি মোঃ ইব্রাহিম শেখ, সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম, কোষাধ্যক্ষ সৌমিত্র দত্ত, সহ-সাধারণ সম্পাদক আবিদ আজাদ, দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ মুকুল, প্রচার সম্পাদক মোঃ জাহিদ হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ বিশ্বাস, মোঃ ইসমাইল হোসেন, মোল্লা ইকবাল হোসেন, আঃ কুদ্দুস মোল্লা, খান শহিদুল ইসলাম, মিজানুর রহমান, মোঃ মিলন হোসেন ও মহাসিন উদ্দিন।

 

বিবৃতিতে তারা বলেন, সৈয়দ জাহিদুজ্জামান দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দিঘলিয়ার মানুষের আস্থা অর্জন করেছেন। তাঁর দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা সমাজ ও ব্যক্তি জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতৃবৃন্দ তাঁর দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।

 

উল্লেখ্য, গত শুক্রবার (৮ মে) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বিশিষ্ট সমাজসেবক মোল্লা মাকসুদুল ইসলাম ও সৈয়দ জাহিদুজ্জামান মোটরসাইকেলযোগে সুগন্ধী থেকে দেয়াড়া স্টিমারঘাটের উদ্দেশ্যে রওনা দেন। সুগন্ধী চার রাস্তার মোড়ে পৌঁছালে ডান দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন। এসময় জাহিদুজ্জামানের হাতে থাকা মোবাইল ফোনটিও কে বা কারা নিয়ে যায় বলে অভিযোগ ওঠে।

 

আহত দু’জন বর্তমানে নিজ নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

 

এ ঘটনায় দিঘলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে দিঘলিয়া থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর