1. gangchiltvip@gmail.com : admin :
নওয়াপাড়া পৌরসভায় তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা - Gangchil TV
April 25, 2026, 8:24 pm

নওয়াপাড়া পৌরসভায় তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা

Reporter name :
  • আপডেটের সময়: Saturday, April 25, 2026
  • 19 সময় দেখুন

 

 

অভয়নগর প্রতিনিধি :

নওয়াপাড়া পৌরসভায় যশোরে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সভাপতি আব্দুল আলীম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সহ-সভাপতি জিএম বাচ্চু। এছাড়া বক্তব্য দেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জহির উদ্দিন মোল্লা।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, পৌর বিএনপির দপ্তর সম্পাদক আরিফুজ্জামান মনি, ধর্ম বিষয়ক সম্পাদক সাইদুল আবু কালাম, ক্রীড়া সম্পাদক অসীম দাস, বিএনপির সদস্য সামাদ আল আমিন, প্রচার সম্পাদক ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক ইসমাইল শেখ, বিএনপি নেতা লিটন মন্ডল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক তরিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গনেশ মন্ডল, সদস্য সচিব রনি গাজী ও যুগ্ম আহ্বায়ক মিঠুন মনিরুল।

 

এছাড়াও জেলা ছাত্রদলের সহ-সম্পাদক ঝন্টু পাটোয়ারী, ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি জাওয়াদ আপকার, সাধারণ সম্পাদক সিজান, সাংগঠনিক সম্পাদক সুমিত কর্মকার, কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জীবন, বিএনপির সহ-সম্পাদক লিখন চৌধুরি, শ্রমিক দলের সহ-সম্পাদক রিপন, ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ রনি, সাবেক ছাত্রনেতা মাহিম এবং ১ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা রিয়াদ ভূঁইয়া সভায় উপস্থিত ছিলেন।

 

সভাটি সঞ্চালনা করেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রুবেল হোসেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর