1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
নওয়াপাড়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - Gangchil TV
September 27, 2026, 10:48 pm

নওয়াপাড়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter name :
  • আপডেটের সময়: Sunday, September 27, 2026
  • 11 সময় দেখুন

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি’র ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও গ্রাহক মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) নওয়াপাড়া শাখার উদ্যোগে নুরবাগ মোড়স্থ শাখা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি মজিবর রহমান, দৈনিক প্রভাত ফেরীর নির্বাহী সম্পাদক হারুনার রশিদসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

এ ছাড়া বিশিষ্ট ব্যবসায়ী শাহিন রেজা, নুর আলম পাটোয়ারী, আব্দুল গফফার, আবু সাঈদ, জাহিদুল ইসলাম, নুর ইসলাম বাবু মুন্সী, মাসুমসহ বিভিন্ন ব্যবসায়ী ও নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি নওয়াপাড়া শাখার ব্যবস্থাপক মো. আবুল কালাম আজাদ, দ্বিতীয় কর্মকর্তা কাজী ফারুক হুসাইন এফএভিপি, মো. শামীম আহমেদ, এসপি, মোল্যা যায়েদ হাসানসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় ব্যাংকের কর্মকর্তারা ডিজিটাল প্রযুক্তিনির্ভর উন্নত সেবা, সুদমুক্ত বিভিন্ন ধরনের বিনিয়োগ সুবিধা, অর্থের নিরাপত্তা এবং আকর্ষণীয় মুনাফায় বিভিন্ন ডিপোজিট স্কিমের মাধ্যমে গ্রাহকদের কাঙ্ক্ষিত সেবা প্রদানের অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহকরা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বিভিন্ন সেবায় সন্তোষ প্রকাশ করেন এবং ব্যাংকের সেবার প্রশংসা করেন।

পরে ব্যাংকের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর অতিথি, ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের অংশগ্রহণে কেক কেটে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর