1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
নওয়াপাড়ায় ধর্ষণের চেষ্টার অভিযোগে আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ ‎ - Gangchil TV
October 6, 2026, 11:10 pm

নওয়াপাড়ায় ধর্ষণের চেষ্টার অভিযোগে আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ ‎

ডেস্ক রিপোর্ট:
  • আপডেটের সময়: Tuesday, October 6, 2026
  • 33 সময় দেখুন

যশোরের অভয়নগর উপজেলার ৩ নম্বর চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রামের শেখপাড়া এলাকায় ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক লুৎফর শেখের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
‎
‎সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শেখপাড়া এলাকাবাসীর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
‎
‎বিক্ষোভে উপস্থিত ছিলেন থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মজিদ বিশ্বাস, ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী বেগ সোনা, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল শেখ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন, ইউনিয়ন জামায়াতের সভাপতি রজব আলী ফারাজী, ইউপি সদস্য প্রার্থী মো. ইমরান হোসেন গাজী, আব্দুর রশীদ মোল্লা, আমিনুর রহমান, তরিকুল ইসলাম গাজী, কামরুল ইসলাম সরদার, সাবিনা, মিরু, রুমা খাতুন ও রজিনা প্রমুখ।
‎
‎এলাকাবাসী জানান, লুৎফর শেখের বিরুদ্ধে ওঠা অভিযোগে গোটা এলাকার মানুষ ক্ষুব্ধ। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাদের ভাষ্য, ধর্ষণের মতো গুরুতর অপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতেই এ বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।
‎
‎স্থানীয়দের দাবি, রোববার সন্ধ্যার কিছু আগে বাগদাহ এলাকায় সাত বছর বয়সী এক শিশুর সঙ্গে ধর্ষণের চেষ্টা করা হয়। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় অভয়নগর থানা পুলিশ লুৎফর শেখকে আটক করে থানায় নিয়ে যায়।
‎
‎এরপর সোমবার সকালে এলাকাবাসী অভয়নগর থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশাসনিক ভবনের সামনেও বিক্ষোভ প্রদর্শন করেন। একপর্যায়ে আন্দোলনকারীরা মিছিল নিয়ে নওয়াপাড়া প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
‎
মানববন্ধন শেষে তারা অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে দিনের কর্মসূচি শেষ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর