1. gangchiltvip@gmail.com : admin :
নওয়াপাড়ায় মেসার্স পি.আর এন্টারপ্রাইজের শুভ উদ্বোধন - Gangchil TV
November 17, 2026, 6:58 pm

নওয়াপাড়ায় মেসার্স পি.আর এন্টারপ্রাইজের শুভ উদ্বোধন

Reporter name :
  • আপডেটের সময়: Tuesday, November 17, 2026
  • 31 সময় দেখুন

 

 

ডেস্ক রিপোর্ট:

 

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া হাসপাতাল রোডের মনিরামপুর টেকার স্ট্যান্ড সংলগ্ন এলাকায় মেসার্স পি.আর এন্টারপ্রাইজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন সাবেক পৌর কলেজ ছাত্রদলের সভাপতি ও বিএনপি নেতা আসাদুজ্জামান জনি।

 

এ সময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ তাজ, গাঙচিল টিভি (আই’পি)-র নির্বাহী পরিচালক মোঃ ইব্রাহিম হোসেন ইমরান, নওয়াপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিনসহ স্থানীয় ব্যবসায়ী ও সুধীসমাজের প্রতিনিধিরা।

 

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জানান, মেসার্স পি.আর এন্টারপ্রাইজে গোল্ড সূর্যমুখী বাসমতী, জিরা মিনিকেট, আটাশ, পাইজাম ও মাছি চালসহ বিভিন্ন ধরনের চাল পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করা হবে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর