1. gangchiltvip@gmail.com : admin :
নওয়াপাড়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে স্থানীয়রা - Gangchil TV
June 30, 2026, 4:26 am

নওয়াপাড়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে স্থানীয়রা

Reporter name :
  • আপডেটের সময়: Sunday, May 3, 2026
  • 141 সময় দেখুন

 

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া এলাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। নওয়াপাড়া ৪নং ওয়ার্ড মডেল কলেজ সংলগ্ন ফারাজীপাড়া ববিন ফ্যাক্টরি এলাকার সড়কে একটু বৃষ্টি হলেই পানি জমে থাকে দীর্ঘদিন ধরে।

 

স্থানীয়দের অভিযোগ, উল্লেখযোগ্য বৃষ্টিপাত না হলেও গত পরশুদিনের বৃষ্টিতে জমে থাকা পানি এখনো নেমে না যাওয়ায় এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

 

তারা জানান, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়। যদিও জলাবদ্ধতার পাশেই একটি ড্রেন নির্মাণের কাজ শেষ হয়েছে, তবে সংশ্লিষ্ট সড়ক অংশটি তুলনামূলকভাবে নিচু হওয়া এবং ড্রেনটির সঙ্গে পর্যাপ্ত সংযোগ না থাকায় জমে থাকা পানি সেখানে প্রবাহিত হতে পারছে না।

 

 

 

 

এলাকাবাসীর দাবি, দ্রুত কার্যকর ড্রেনেজ সংযোগ ও সড়ক সমতলকরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর