1. gangchiltvip@gmail.com : admin :
পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক - Gangchil TV
November 22, 2026, 6:54 pm

পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক

মোঃ আসাদুজ্জামান,কপিলমুনি (খুলনা) প্রতিনিধি:
  • আপডেটের সময়: Sunday, November 22, 2026
  • 17 সময় দেখুন

 

 

খুলনার পাইকগাছায় ২০টি এক হাজার টাকার জাল নোটসহ নুরজাহান ও আসমা নামে দুই নারীকে আটক করেছে থানা পুলিশ।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার লস্কর ইউনিয়নের স্মরণখালী এলাকা থেকে নুরজাহানকে আটক করা হয়।এ সময় নারী পুলিশ সদস্যের মাধ্যমে তার দেহ তল্লাশি করে এক হাজার টাকা মূল্যমানের ২০টি জাল নোট উদ্ধার করা হয়। পরে তার সহযোগী আসমাকেও আটক করা হয়।থানা পুলিশ জানায়,আটক দুই নারী ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে কাটাখালীর দিকে যাচ্ছিলেন।পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার গদাইপুর ইউনিয়নের বান্দিকাটি এলাকায় তাদের ভাড়া বাসায় তল্লাশি অ*ভিযান চালানো হয়।এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর