1. gangchiltvip@gmail.com : admin :
পাপড় বেচেই চলছে কোনোমতে দিন—একসময়ের মিলশ্রমিক আব্দুস সামাদের ভাষাহীন জীবনসংগ্রাম - Gangchil TV
May 4, 2026, 3:12 pm

পাপড় বেচেই চলছে কোনোমতে দিন—একসময়ের মিলশ্রমিক আব্দুস সামাদের ভাষাহীন জীবনসংগ্রাম

Reporter name :
  • আপডেটের সময়: Monday, May 4, 2026
  • 26 সময় দেখুন

 

ডেস্ক রিপোর্ট :

 

একসময়ের কর্মব্যস্ত শিল্পাঞ্চল, আজ স্মৃতিমাত্র। সেই স্মৃতির ভার কাঁধে নিয়েই মানবেতর জীবনযাপন করছেন বেঙ্গল টেক্সটাইল মিল-এর সাবেক শ্রমিক আব্দুস সামাদ (৮০)।

 

১৯৮৮ সালে মিলের ব্লোরুম বিভাগের তুলা মারাইকরা মেশিনে কাজ করার সময় ভয়াবহ দুর্ঘটনায় তার বাম হাত কেটে যায়। দুর্ঘটনার পর কর্তৃপক্ষ তাকে পরিচ্ছন্ন কর্মী হিসেবে পুনঃনিয়োগ দিলেও জীবনের নিরাপত্তা ও ভবিষ্যৎ সুরক্ষার কোনো স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কর্মরত অবস্থায় তার কার্ড নম্বর ছিল ১৮০০।

 

আব্দুস সামাদের স্ত্রী জোহরা খাতুন (৬০)। তাদের সংসারে রয়েছে ২ ছেলে ও ৩ মেয়ে। সন্তানদের সবারই বিয়ে হয়েছে। তবে বড় মেয়ে বর্তমানে স্বামীহারা। অন্য মেয়েরাও চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। দুই ছেলে আলাদা সংসারে বসবাস করেন। ছোট ছেলে মনিরুল মাঝে মাঝে সামান্য সহযোগিতা করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

 

বর্তমানে এই দম্পতি পাপড় বিক্রি করে কোনো রকমে জীবন চালান। তাদের বসতঘরটি চরম জরাজীর্ণ—বৃষ্টি হলে ঘরের ভেতরে পানি ঢুকে পড়ে, আর রোদ উঠলে ঘরের ফাঁক দিয়ে সূর্যের আলো দেখা যায়। নিরাপদ ও মানবিক বাসস্থানের ন্যূনতম ব্যবস্থাও তাদের নেই।

 

বার্ধক্য, শারীরিক প্রতিবন্ধকতা ও চরম দারিদ্র্যের সঙ্গে প্রতিদিন লড়াই করে যাচ্ছেন আব্দুস সামাদ ও তার স্ত্রী। এলাকাবাসীর দাবি, একজন দুর্ঘটনায় আহত শিল্পশ্রমিক হিসেবে আব্দুস সামাদের প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের সহানুভূতিশীল মহলের দ্রুত এগিয়ে আসা জরুরি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর