1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
বিজয়নগরে ৬ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার - Gangchil TV
September 20, 2026, 2:33 pm

বিজয়নগরে ৬ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার

Reporter name :
  • আপডেটের সময়: Wednesday, May 6, 2026
  • 309 সময় দেখুন

 

 

তানভীর ভুইয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) দুপুর ২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশ উপজেলার ইছাপুরা ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।

 

পুলিশ জানায়, অভিযানকালে কাশিনগর এলাকার জয় মিয়া (পিতা: আমিন মিয়া, মাতা: জোসনা বেগম), রুমেল মিয়া (পিতা: রেনু মিয়া, মাতা: পারভীন বেগম) এবং খিরাতলা এলাকার জুনায়েদকে (পিতা: ফারুক মিয়া, মাতা: জেসমিন বেগম) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং পরে তা আইনানুগভাবে জব্দ করা হয়।

 

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। এর মধ্যে জয় মিয়ার বিরুদ্ধে একটি, রুমেল মিয়ার বিরুদ্ধে ছয়টি এবং জুনায়েদের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।

এ ঘটনায় বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর