1. gangchiltvip@gmail.com : admin :
ব্রাহ্মণবাড়িয়া সাবেক মন্ত্রী ও পাঁচবারের এমপি হারুন-আল-রশিদ আর নেই - Gangchil TV
June 19, 2026, 8:00 pm

ব্রাহ্মণবাড়িয়া সাবেক মন্ত্রী ও পাঁচবারের এমপি হারুন-আল-রশিদ আর নেই

Reporter name :
  • আপডেটের সময়: Friday, June 19, 2026
  • 16 সময় দেখুন

 

 

তানভীর ভুইয়া,ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি:

 

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাবেক পাঁচবারের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট হারুন-আল-রশিদ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

 

বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

দীর্ঘ রাজনৈতিক জীবনে অ্যাডভোকেট হারুন-আল-রশিদ ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের জনগণের প্রতিনিধি হিসেবে পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি মন্ত্রীর দায়িত্ব পালন করার পাশাপাশি কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেন। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ত নেতৃত্বের কারণে তিনি ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক অঙ্গনে একজন পরিচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত ছিলেন।

 

তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুমের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে। আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন-এ কামনা সকলের। আমীন।

 

 

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর