1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
মনিরামপুরে শাপলা তুলতে পানিতে নেমে ২ শিশুর মৃত্যু - Gangchil TV
August 22, 2026, 11:17 pm

মনিরামপুরে শাপলা তুলতে পানিতে নেমে ২ শিশুর মৃত্যু

প্রিয়ব্রত ধর, অভয়নগর প্রতিনিধি।
  • আপডেটের সময়: Sunday, August 23, 2026
  • 21 সময় দেখুন

 

 

অভয়নগর( যশোর) সংবাদদাতাঃ যশোরের ভবদহ অঞ্চল এখন জলাবদ্ধ। বিল খাল বাড়ির উঠান আঙ্গীনা পানিতে সাধারণত টৈটুম্বুর থাকে। ফলে সর্বত্ব শাপলা ফুটতে দেখা যায়। মনিরামপুরে ধানের ক্ষেতে জমে থাকা পানিতে ফুটেছিল শাপলা। সে শাপলা তুলতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (২২ আগষ্টক) বেলা ১১টার দিকে উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাঠি গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটেছে।

 

নিহত দুই শিশুর নাম ইয়াসমিন খাতুন (৬) হাজরাকাঠি গ্রামের ওলিয়ার রহমানের মেয়ে এবং জিসান হোসেন (১০) একই গ্রামের মফিজুর রহমানের ছেলে। তারা স্থানীয় হাজরাকাঠি মহিলা আলীম মাদ্রাসার প্রথম ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী বলে যানা যায়।

 

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মশ্মিমনগর ইউনিয়ন স্থানীয়রা বলেন, আজ বেলা ১১টার দিকে স্থানীয় পারখাজুরা বাঁওড়ের আগাড়ে হাজরাকাঠি দাসপাড়া মোড় সংলগ্ন জলাবদ্ধ ধানখেতে এলাকার ৫-৬ শিশু শাপলা তুলতে নামে। এ সময় ইয়াসমিন পানিতে ডুবে যেতে থাকে। তখন তাকে উদ্ধার করতে যায় জিসান। পরে দুজনের কেউ উঠে আসতে না পেরে ডুবে মারা যায়। আবুল হোসেন জানান, ডুবে যাওয়া দুই শিশুর মধ্যে ইয়াসমিনকে উদ্ধার করে স্বজনেরা কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর