1. gangchiltvip@gmail.com : admin :
মাদককে না বলি, সুস্থ জীবন গড়ি: বাঘারপাড়ায় মাদক প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  - Gangchil TV
November 17, 2026, 6:45 pm

মাদককে না বলি, সুস্থ জীবন গড়ি: বাঘারপাড়ায় মাদক প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত 

Reporter name :
  • আপডেটের সময়: Tuesday, November 17, 2026
  • 22 সময় দেখুন

 

‎

‎হৃদয় হাসান, বাঘারপাড়া (যশোর)

‎

‎“মাদককে না বলি, সুস্থ জীবন গড়ি” এবং “মাদকের ভয়াল ছোবল রুখে দাও, তারুণ্যের জীবন বাঁচাও”—এমন সচেতনতামূলক স্লোগানকে সামনে রেখে যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দক্ষিণ শীরামপুর গ্রামে মাদক প্রতিরোধে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎

‎মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

‎

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম।

‎

‎সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। বিশেষ করে তরুণ ও যুবসমাজ মাদকের সংস্পর্শে এলে তাদের স্বাভাবিক জীবন, শিক্ষা, কর্মসংস্থান ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়তে পারে। তাই মাদকের বিরুদ্ধে এখনই সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।

‎

‎বক্তারা আরও বলেন, মাদক প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং এলাকার সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। সন্তানদের চলাফেরা ও বন্ধু-বান্ধবের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। পাশাপাশি তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করতে হবে।

‎

‎সভায় মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করা এবং এলাকায় মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা মাদকের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

‎

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নম্বর বাসুয়াড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান। সভা পরিচালনা করেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ফুলমিয়া।

‎

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর