1. gangchiltvip@gmail.com : admin :
মাধবপুরে গাউছুল আজম বড়পীর (রহ.)–এর দরবারে ওরশ ও মাহফিল, ২–৩ লক্ষ ভক্তের সমাগমের প্রত্যাশা - Gangchil TV
March 25, 2026, 10:58 pm

মাধবপুরে গাউছুল আজম বড়পীর (রহ.)–এর দরবারে ওরশ ও মাহফিল, ২–৩ লক্ষ ভক্তের সমাগমের প্রত্যাশা

Reporter name :
  • আপডেটের সময়: Monday, March 23, 2026
  • 25 সময় দেখুন

 

 

তানভীর ভুইয়া, ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি:

 

মাধবপুর–এ গাউছুল আজম বড়পীর হযরত সৈয়দ মুহিউদ্দিন আবদুল কাদের জিলানী (রহ.)–এর স্মরণে ওরশ শরীফ ও আজিমুশান ইছালে ছাওয়াবের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবছরের ন্যায় এবারও মাধবপুর উপজেলার গাউড়াইয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফ প্রাঙ্গণে আগামী ২২ ও ২৩ মার্চ ২০২৬ (বাংলা ৮ ও ৯ চৈত্র, রবি ও সোমবার) এই ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হবে।

দরবার শরীফের পীর সাহেব শরিফুল আজিজ সুন্নি আল-কাদেরী জানান, হেদায়েত, দ্বীনের খেদমত ও বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও এই ওরশ শরীফের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, প্রতি বছর প্রায় ২ থেকে ৩ লক্ষ ভক্তবৃন্দের সমাগম ঘটে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মুসল্লিরা দরবারে আসেন। ভারত থেকেও সাধারণত অনেক ভক্ত আসতেন, তবে এবছর তারা আসতে পারেননি।

 

তিনি আরও জানান, দরবারে আগত ভক্তদের জন্য পর্যাপ্ত থাকা ও খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে এবং প্রশাসনের সার্বিক সহযোগিতায় নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে সকল ধর্মপ্রাণ মুসলমানকে ওরশে অংশগ্রহণের আহ্বান জানান।

 

অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত, জিকির-আজকার, মিলাদ মাহফিল ও ইসলামী আলোচনা অনুষ্ঠিত হবে। এতে দেশ-বিদেশের খ্যাতনামা ওলামায়ে কেরাম অংশ নেবেন বলে জানা গেছে।

 

আয়োজকরা মাহফিল সফল করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর