হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে।
শুক্রবার (১৩ মার্চ) এয়ার এম্বুলেন্স যোগে তাকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দলের পক্ষ থেকে এক বার্তায় এমনটা জানানো হয়।
বার্তায় বলা হয়, মির্জা আব্বাসকে ১৩ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে। চিকিৎসকদের পরামর্শেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত বুধবার ইফতারে পানি পানের সময় হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন মির্জা অব্বাস। অবস্থার কোনো উন্নতি না হলে ওদিন গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, স্থায়ী কমিটির সদস্য ও সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তারা মির্জা আব্বাসের চলমান চিকিৎসার খোঁজখবর নেন।
মির্জা-আব্বাস