1. gangchiltvip@gmail.com : admin :
মোদিকে ‘খুনি’ বলে ভূয়সী প্রশংসা ট্রাম্প'র - Gangchil TV
June 18, 2026, 7:59 pm

মোদিকে ‘খুনি’ বলে ভূয়সী প্রশংসা ট্রাম্প’র

Reporter name :
  • আপডেটের সময়: Thursday, June 18, 2026
  • 24 সময় দেখুন

ডেস্ক রিপোর্টঃ

বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ এর সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সের এভিয়ানে দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠক চলাকালীন মোদিকে ‘‘একজন কিলার এবং কঠিন ব্যবসায়ী’’ হিসেবে আখ্যায়িত করে ট্রাম্প বলেন, ভারতীয় এই নেতার প্রতি তার অগাধ শ্রদ্ধা রয়েছে।

 

বুধবার অনুষ্ঠিত এই বৈঠকের একপর্যায়ে মোদিকে সবচেয়ে ‘সুন্দর পুরুষ’’ হিসেবে অভিহিত করার পাশাপাশি ‘‘একজন কিলারের মতোই কঠিন’’ বলে বর্ণনা করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি অত্যন্ত কঠিন একজন আলোচক। আপনারা এই মানুষটির দিকে তাকান। আমি আপনাদের একটি শিক্ষা দিই-তিনি দেখতে সবচেয়ে সুন্দর একজন মানুষ। তাকে দেখতে এতটাই চমৎকার লাগে, যেন একজন দেবদূত। কিন্তু বাস্তবে তিনি একজন কিলারের মতোই কঠিন। তবে তাকে দেখতে খুব ভালো লাগে, তাই তিনি আপনাদের চমকে দেবেন। এই ধরনের মানুষ খুব কমই আছেন।

 

হোয়াইট হাউজে ভারতের সঙ্গে বন্ধুত্বের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, যতদিন আমি প্রেসিডেন্ট আছি, হোয়াইট হাউজে ভারত একজন দারুণ বন্ধু পাবে। এখানকার সবাই ভারতকে ভালোবাসে এবং এই মানুষটির প্রতি তাদের প্রচণ্ড শ্রদ্ধা রয়েছে। মোদিকে ‘‘নম্র, তবে কঠিন’’ আখ্যা দিয়ে তিনি আরও বলেন, মানুষ বলে তিনি খুব ভালো একজন মানুষ। আমি বলি তিনি অত্যন্ত কঠিন। তিনি একজন কঠিন ব্যবসায়ী এবং তিনি ভারতের জনগণকে ভালোবাসেন। তিনি যুক্তরাষ্ট্রকেও ভালোবাসেন। হিউস্টনে আমাদের ‘হাউডি মোদি’ অনুষ্ঠান হয়েছিল, স্টেডিয়ামটি পূর্ণ ছিল। ভবিষ্যতে কোনও এক সময় আমরা ভারতে যাব।

 

মোদির সঙ্গে নিজের সুসম্পর্কের কথা তুলে ধরে ট্রাম্প আশ্বাস দেন, কোনও দেশ ভারতকে আক্রমণ করলে তার দেশ পাশে দাঁড়াবে। তবে তিনি একটি শর্ত দিয়ে বলেন, যদি তারা আক্রান্ত হয় এবং তিনি (প্রধানমন্ত্রী মোদি) নেতৃত্বে থাকেন, তাহলে আমরা সাহায্য করার জন্য পাশে দাঁড়াব। কেউ ওই মানুষটিকে আক্রমণ করলে আমরা সেখানে উপস্থিত হব। আমি মনে করি এটি একটি চমৎকার সম্পর্ক।

 

পশ্চিম এশিয়ায় ভারতের ভূমিকা নিয়ে ট্রাম্প বলেন, আমি প্রত্যাশা করি ভারত সব কিছুতেই বড় ভূমিকা পালন করবে। যতদিন নরেন্দ্র মোদি নেতৃত্বে আছেন, ভারত বড় ভূমিকা পালন করে যাবে। মোদির সঙ্গে বাণিজ্য চুক্তি ও দ্বিপাক্ষিক নানামুখী অগ্রগতি নিয়ে কথা হয়েছে জানিয়ে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদি যুক্তরাষ্ট্রে অনেক কিছু তৈরি করছেন এবং প্রচুর অর্থ ব্যয় করছেন। আমরা সেই কাজের প্রশংসা করি। তিনি দীর্ঘদিন ধরে আমার বন্ধু এবং আমাদের মধ্যে সবসময়ই চমৎকার সম্পর্ক ছিল।

 

বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী মোদি পশ্চিম এশিয়ায় শান্তি ফিরিয়ে আনার জন্য ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করেন এবং ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন গতিশীলতার কথা উল্লেখ করেন।

 

নরেন্দ্র মোদি বলেন, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার একটি নতুন আশা পুনরুজ্জীবিত হয়েছে এবং আমি আত্মবিশ্বাসী যে, এটি দীর্ঘস্থায়ী শান্তির পথ সুগম করবে। আপনি এবং আমি একমত যে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত শুরু থেকেই নৌযান চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দিয়ে আসছে এবং এই বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিয়ে আমাদের একসঙ্গে কাজ করা উচিত।

 

এসএইচ

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর