1. gangchiltvip@gmail.com : admin :
যশোরের সন্তান স্বাধীন প্রথমবার জাতীয় ফুটবল দলে ডাক পেলেন - Gangchil TV
June 11, 2026, 7:41 pm

যশোরের সন্তান স্বাধীন প্রথমবার জাতীয় ফুটবল দলে ডাক পেলেন

Reporter name :
  • আপডেটের সময়: Wednesday, March 11, 2026
  • 330 সময় দেখুন

 

 

ডেস্ক রিপোর্টঃ

যশোরের কৃতি সন্তান স্বাধীন প্রথমবারের মতো জাতীয় ফুটবল দলে ডাক পেয়ে জেলার ক্রীড়াঙ্গনে গৌরব বয়ে এনেছেন। তার এই সাফল্যে পরিবার, স্বজন ও স্থানীয় ক্রীড়ামোদীদের মাঝে আনন্দের আমেজ সৃষ্টি হয়েছে।

 

স্বাধীন  যশোরে গড়ে ওঠা শামসুল হুদা ফুটবল একাডেমি থেকে ফুটবলের হাতেখড়ি নেন। পরবর্তীতে তিনি ঢাকা বি-লীগে খেলতে শুরু করেন এবং ধারাবাহিক ভালো পারফরম্যান্সের মাধ্যমে জাতীয় দলের নির্বাচকদের নজর কাড়েন। অবশেষে তার সেই পরিশ্রমের ফলস্বরূপ প্রথমবারের মতো জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন তিনি।

 

স্বাধীন কেবল নিজের নয়, যশোর জেলার প্রতিনিধিত্ব করতেও জাতীয় দলে সুযোগ পেয়েছেন বলে স্থানীয় ক্রীড়া মহলে গর্বের বিষয় হিসেবে দেখা হচ্ছে।

 

স্বাধীন পরিবারেও রয়েছে ফুটবলের ঐতিহ্য। তার বাবা মোহাম্মদ ফজলুর রহমান বাবু বাংলাদেশ সেনাবাহিনীর ফুটবল দলের একজন দক্ষ খেলোয়াড় ছিলেন। তিনি সেনাবাহিনীর আর্মি সিগন্যাল কোরের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

 

স্থানীয় ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রা মনে করছেন, স্বাধীন এই অর্জন যশোরের তরুণ ফুটবলারদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর