1. gangchiltvip@gmail.com : admin :
লোহাগড়ায় চাচার অবৈধ বালি ভর্তি ট্রাক্টরের নিচে পড়ে ভাতিজার মৃত্যু,ধরাছোঁয়ার বাইরে অবৈধ ট্রাক্টর। - Gangchil TV
June 7, 2026, 9:12 pm

লোহাগড়ায় চাচার অবৈধ বালি ভর্তি ট্রাক্টরের নিচে পড়ে ভাতিজার মৃত্যু,ধরাছোঁয়ার বাইরে অবৈধ ট্রাক্টর।

Reporter name :
  • আপডেটের সময়: Thursday, March 26, 2026
  • 272 সময় দেখুন

 

 

মো: আজিজুর বিশ্বাস,নড়াইল প্রতিনিধি।

 

নড়াইলের লোহাগড়ায় চাচার অবৈধ বালি টানার ট্রাক্টর থেকে পড়ে ভাতিজার মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১২ টার দিকে বেলটিয়া ইটভাটা এলাকার একটি সড়কে এ দূর্ঘটনা ঘটে।

 

নিহত নয়ন মোল্যা (১১) শহরের মোচড়া এলাকার উত্তর পাড়ার পিকুল মোল্যার ছেলে।

 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে , প্রতিদিনের ন্যায় মোচড়া উত্তরপাড়ার শ্রমিক আকরাম মোল্যা তার আপন ভাতিজা নয়নকে সাথে নিয়ে পাশ্ববর্তী মধুমতী নদী থেকে অবৈধ ট্রাক্টরে বালুভর্তি করে মোচড়ার দিকে ফিরছিল। এ সময় ভাতিজা নয়ন বালুভর্তি ট্রাক্টরের উপরে বসে ছিল। বালুভর্তি ট্রাক্টরটি বেলটিয়া ইটভাটার সন্নিকটে আসলে সড়কের পাশে থাকা বাঁশের আঘাত লেগে হঠাৎ ভাতিজা নয়ন অবৈধ ট্রাক্টরের ওপর থেকে ছিটকে ট্রাক্টরের পেছনের চাকার নিচে পড়ে মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

 

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, এ ঘটনায় থানায় পরিবারের অভিযোগ না থাকাই স্বজনদের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।তবে অবৈধ ট্রাক্টর আটকের বিষয় জানতে চাইলে ওসি তেমন কোন তথ্য দিতে পারে নাই,

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর