1. gangchiltvip@gmail.com : admin :
সাতক্ষীরার মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ডাঃ শরিফুল ইসলাম ফুটবল একাডেমি ও মুকুন্দ পুর ইমাজিং ক্লাব ১-১ গোলে ড্র - Gangchil TV
July 9, 2026, 9:01 pm

সাতক্ষীরার মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ডাঃ শরিফুল ইসলাম ফুটবল একাডেমি ও মুকুন্দ পুর ইমাজিং ক্লাব ১-১ গোলে ড্র

Reporter name :
  • আপডেটের সময়: Friday, July 10, 2026
  • 16 সময় দেখুন

সাতক্ষীরার মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ডাঃ শরিফুল ইসলাম ফুটবল একাডেমি ও মুকুন্দ পুর ইমাজিং ক্লাব ১-১ গোলে ড্র

 

সাতক্ষীরা জেলা প্রতিনিধি: মোঃ ইকবাল হোসেন

 

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে অনুষ্ঠিত এ খেলায় ডাঃ শরিফুল ইসলাম ফুটবল একাডেমি ও মুকুন্দ পুর ইমাজিং ক্লাব ১-১ গোলে ড্র করে।

 

খেলার শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। প্রথমার্ধে ডাঃ শরিফুল ইসলাম ফুটবল একাডেমি একটি গোল করে এগিয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধে মুকুন্দ পুর ইমাজিং ক্লাব দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সমতাসূচক গোল করে ম্যাচে সমতা ফেরায়। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত উভয় দলই জয়ের লক্ষ্যে একাধিক আক্রমণ চালালেও আর কোনো গোল না হওয়ায় ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

 

মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে আয়োজিত এই প্রীতি ম্যাচে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। খেলোয়াড়দের নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দর্শকরা আনন্দ উপভোগ করেন।

 

ম্যাচটির সার্বিক আয়োজন করে রাশেদ রেজার নেতৃত্বে মুকুন্দ পুর ইমাজিং ক্লাব। আয়োজকরা জানান, ভবিষ্যতেও মাদকবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর