সারা দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রেক্ষাপটে দলটির অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে যশোরের অভয়নগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) আসাদুজ্জামান জনির নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
বিকেলে নওয়াপাড়া থানা বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে উপস্থিত ছিলেন থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ফারাজী, সহসাংগঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা ও মিলন মোল্লা, পৌর বিএনপির সহসভাপতি ইকবাল কোরাইশী ও জিএম বাচ্চু, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সাগর, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জহীর রায়হান মোল্লা, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন পৌর বিএনপির সাবেক সদস্য রাজু আহমেদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ সাথী, থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাছুম বিশ্বাস, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আকরাম আক্তার কোরাইশী পাপ্পু, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এফ এম রাজু, থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান ইউসুফ, পৌর ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান ইমন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নয়ন হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।