1. gangchiltvip@gmail.com : admin :
অভয়নগরে সম্প্রীতির পদযাত্রা, এমপি গোলাম রসুল ও বিএনপি নেতা মতিয়ার রহমান ফারাজীকে সম্মাননা - Gangchil TV
March 10, 2026, 4:36 pm

অভয়নগরে সম্প্রীতির পদযাত্রা, এমপি গোলাম রসুল ও বিএনপি নেতা মতিয়ার রহমান ফারাজীকে সম্মাননা

Reporter name :
  • আপডেটের সময়: Tuesday, March 10, 2026
  • 30 সময় দেখুন

 

 

নিজস্ব সংবাদদাতা, অভয়নগর (যশোর):

 

যশোরের অভয়নগরে তরুণদের উদ্যোগে সম্প্রীতির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দ্যা হাঙ্গার প্রজেক্টের ‘ইয়ুথ কমিউনিকেটর টিম, অভয়নগর’-এর আয়োজনে সোমবার (৯ মার্চ) নওয়াপাড়া ইনস্টিটিউট প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে যশোর-৪ আসনের সংসদ সদস্য মো. গোলাম রসুল এবং এবারের নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ধানের শীষ প্রতীকের প্রার্থী ও অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমানকে যশোর-৪ আসনে শান্তি ও সম্প্রীতি রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে উপজেলা পিএফজি (পিস ফ্যাসিলিটেটর গ্রুপ)-এর নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক তরুণের অংশগ্রহণে সম্মাননা প্রদান শেষে একটি সম্প্রীতির পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি নওয়াপাড়া ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

 

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ যশোর-৪ আসনকে শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও সহাবস্থানমূলক রাজনৈতিক ও সামাজিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত অঙ্গীকার ব্যক্ত করেন এবং একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন।

 

বক্তারা বলেন, ভিন্ন রাজনৈতিক মত ও আদর্শ থাকা সত্ত্বেও সমাজে শান্তি, সম্প্রীতি ও গণতান্ত্রিক সহাবস্থান নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব। তরুণদের এমন উদ্যোগ ভবিষ্যতে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

যশোর অঞ্চলের দ্যা হাঙ্গার প্রজেক্টের কো-অর্ডিনেটর খোরশেদ আলমের উপস্থিতিতে এবং অঞ্চল সমন্বয়কারী গিয়াস উদ্দীনের সার্বিক ব্যবস্থাপনায় টিমের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন দ্যা হাঙ্গার প্রজেক্টের পিএফজি সদস্য ও ইয়ুথ কমিউনিকেটর টিমের সমন্বয়ক মুহিব্বুল্লাহিল মাহিদ, ওয়াফিয়া ওয়ালিদ অর্পা, রেহেনা পারভীন নিলা, উপজেলা ভাইব প্রজেক্টের সমন্বয়ক রাবেয়া সুলতানা তুলি, কামরুন নাহার এশা, রিফাত হোসাইন, এফ আর ইমন, ইফতেখারুজ্জামান অয়নসহ অন্যান্য সদস্যরা।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সরদার শরিফ হোসেন, সেক্রেটারি মহিউল ইসলাম, অভয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম হায়দার ডব্লিউ, পৌর বিএনপির আহ্বায়ক আবু নইম মোড়ল, পৌর জামায়াতের আমীর মাওলানা আলতাফ হোসাইন, পৌর বিএনপির সেক্রেটারি রেজাউল মোল্যা, পৌর জামায়াতের সেক্রেটারি মহিউদ্দিন ফারাজীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

 

আয়োজকরা জানান, সমাজে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সম্প্রীতির সংস্কৃতি জোরদার করতে তরুণদের এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর