1. gangchiltvip@gmail.com : admin :
আবারও আলোচনায় নওয়াপাড়ার সেই সার কাণ্ড - Gangchil TV
June 22, 2026, 5:34 am

আবারও আলোচনায় নওয়াপাড়ার সেই সার কাণ্ড

Reporter name :
  • আপডেটের সময়: Wednesday, November 12, 2025
  • 893 সময় দেখুন

আবারও আলোচনায় সার কাণ্ড

টার্মিনাল স্লিপ ছাড়ায় কিভাবে লোড হচ্ছে ট্রাক: ট্রাক ট্রাংক লরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের পদক্ষেপই বা কি?

 

 

যশোরের অভয়নগর উপজেলার শিল্প বানিজ্য ও বন্দরনগরী নওয়াপাড়া থেকে লোড হওয়া ইউরিয়া সার সিন্ডিকেটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনার জন্মদেয় ব্যাবসায়ীক পাড়ায়। তবে : অনুসন্ধানে দেখা যায় একটি ট্রাকই নয় বরং হেরোইনের চালানের মতো ইউরিয়ার চালানও হচ্ছে বিভিন্ন জায়গায়। খুবই সুক্ষ্ম ও কৌশলে একস্থানের নাম বলে অন্যত্র প্রেরণ করে। যার ফ’লে বাফারের আয়ের সম্পূর্ণ রাজস্ব হারাতে হচ্ছে।

 

এমনই ঘটনা ঘটে গেলো ৮ই নভেম্বর শনিবার। ফরিদপুরে টেপাখোলা বাফারে ইউরিয়ার সার যাওয়ার কথা থাকলেও তা চলে যায় চুয়াডাঙ্গায়। যদিও চালক বলছেন,এই ইউরিয়া নওয়াপাড়া থেকে লোড হয়ে ঝিনাইদহ’র কালিগঞ্জ বাফারে আসে, পরে সেখান থেকে চুয়াডাঙ্গায় আসে। তবে; বাফার কতৃপক্ষের সহপ্রধান হিসাব রক্ষক অহিদুর রহমান জানান, বিষয়টি তিনি কিছুই জানেন না। পরে দেখা যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার কৃষি কর্মকর্তা বৈধ কোন কাগজপত্র না পাওয়ায় প্রাথমিকভাবে সার বোঝাই ট্রাকটি জব্দ করেন। পরদিন রোববার সহকারী কমিশনার ভূমি আমিনুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শামীম রেজা নামের এক সার ব্যাবসায়ীকে এক বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা আদায়ের আদেশ দেন।

 

তবে; নওয়াপাড়ায় ব্যাবসায়ী মহলে এঘটনার পর থেকে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। টার্মিনাল স্লিপ ছাড়ায় কিভাবে লোড হলো এই সার তাহলে কি টার্মিনাল কতৃপক্ষের কেউ জড়িত আছে? নাকি এর পেছনে রয়েছে বড় কোন সিন্ডিকেট’র মাস্টার মাইন্ড।

 

এদিকে যশোর জেলা ট্রাক ট্রাংক লরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যক্রমও কি বাঁধা গ্রস্ত হচ্ছে কোন কারনে? প্রশ্নের জবাব জানতে চান ব্যাবসায়ীরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর