1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
কসবায় ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার - Gangchil TV
October 30, 2026, 11:06 am

কসবায় ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

মোঃ ওবায়দুল হক কসবা, ব্রাহ্মণবাড়িয়া।
  • আপডেটের সময়: Thursday, October 29, 2026
  • 36 সময় দেখুন

কসবায় ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

 

নিজস্ব প্রতিবেদক, কসবা

 

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ মো. সোহেল (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ৬ নম্বর গোপীনাথপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

 

কসবা থানা-পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) সাজ্জাদ উল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় লক্ষ্মীপুর থেকে ফতেহপুর অভিমুখী পাকা সড়কে কারুন মিয়ার বাড়ির সামনে থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দখল ও হেফাজত থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তার সোহেল কসবা উপজেলার ৬ নম্বর গোপীনাথপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের লাল মিয়ার ছেলে।

 

এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়।

 

তথ্যসূত্র: আলী মোহাম্মদ রাশেদ, অফিসার ইনচার্জ, কসবা থানা, ব্রাহ্মণবাড়ি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর