1. gangchiltvip@gmail.com : admin :
জমি অধিগ্রহণ না করেই ব্যক্তিগত জমিতে ব্রিজ নির্মাণের অভিযোগ - Gangchil TV
March 19, 2026, 1:48 pm

জমি অধিগ্রহণ না করেই ব্যক্তিগত জমিতে ব্রিজ নির্মাণের অভিযোগ

Reporter name :
  • আপডেটের সময়: Thursday, March 19, 2026
  • 30 সময় দেখুন

 

 

 

তানভীর ভুইয়া, ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি:

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জমি অধিগ্রহণ না করেই ব্যক্তি মালিকানা জমির উপর ব্রীজ নির্মাণের অভিযোগ ওঠেছে।

 

উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল কমিউনিটি ক্লিনিক থেকে মির্জাপুর পর্যন্ত রাস্তার মধ্যস্থ একটি ব্রীজ নির্মাণের প্রকল্প অনুমোদন দিয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস।

 

এ ঘটনায় বারবার অভিযোগ করেও সুরাহা মেলেনি ভুক্তভুগীর। ব্রীজ নির্মাণের কাজ অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ।কাজ বন্ধ রাখতে সর্বশেষ ৯ই মার্চ জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন জমির মালিক মোঃ জহিরুল ইসলাম।

 

অভিযোগে তিনি উল্লেখ করেন,মালিকানাধীন খরিদকৃত তফসিল ভুক্ত জমি উপর আমরা চলাচল করার জন্য একটি পায়ে হাটার রাস্তা করি।আমার তিন ভাই বিদেশে এবং আমি ঢাকায় অবস্থান করার ফলে, এলাকার কিছু কুচুক্রি মহল আমাদের জমি জোর পূর্বক গ্রাস করার পায়তারার উদ্দেশ্য নিয়ে সরকারের কিছু আসাধু কর্মকর্তার যোগসাজশে কোন সরকারি সম্পতি বা খাল বা বিল বা নালা না থাকার ফলেও এখানে সরকারি প্রকল্পে ব্রিজ নির্মাণ করছে। এমনকি জমির মালিক হিসাবে আমাদের কাউকে কোন জিজ্ঞাসা করে নাই।

 

এবিষয়ে বিজয়নগর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাহিদ ফাতেমা বলেন,ডিসি অফিসে যেহেতু অভিযোগ দিয়েছে,অভিযোগ আমাদের কাছে আসলে আমরা তা গুরুত্বসহকারে দেখবো।

 

বিজয়নগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান রাশেদ বলেন,আমি মাত্র নতুন,এটা আগেই অনুমোদন হয়েছে,ঈদের পর দেখবো।

 

এবিষয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাছিবুর রহমানের বদলি জনিত কারণে বক্তব্য নেওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর