1. gangchiltvip@gmail.com : admin :
নওয়াপাড়ায় এমপি গোলাম রসুলের গণসংবর্ধনা ও ইফতার মাহফিল - Gangchil TV
June 21, 2026, 8:57 pm

নওয়াপাড়ায় এমপি গোলাম রসুলের গণসংবর্ধনা ও ইফতার মাহফিল

Reporter name :
  • আপডেটের সময়: Tuesday, March 17, 2026
  • 240 সময় দেখুন

 

যশোরের অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডে নব-নির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোঃ গোলাম রসুলকে গণসংবর্ধনা ও ইফতার মাহফিলের মাধ্যমে সম্মান জানানো হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) আহম্মদ আলী সরদার মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাফেজ মাওঃ রেজওয়ান হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আমির এবং যশোর-৪ আসনের নব-নির্বাচিত এমপি মোঃ গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন অভয়নগর উপজেলা আমির সরদার শরিফ হোসেন, নওয়াপাড়া পৌরসভা আমির মাওলানা আলতাফ হোসেন, পৌর সাংগঠনিক সম্পাদক মোঃ আশিকুল ইসলাম এবং পৌর যুব জামায়াত সভাপতি মোঃ মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, অনুষ্ঠানে স্থানীয় জনগণও ব্যাপক অংশগ্রহণ করেন এবং নব-নির্বাচিত এমপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর