1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি - Gangchil TV
July 30, 2026, 7:35 pm

শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

Reporter name :
  • আপডেটের সময়: Thursday, July 30, 2026
  • 19 সময় দেখুন

নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী শনিবার (১ আগস্ট) রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

 

বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক বিষয় এবং রাষ্ট্রপতি ইস্যুসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

 

বুধবার (২৯ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবারের বৈঠক সম্পর্কে স্থায়ী কমিটির সদস্যদের ইতোমধ্যে অবহিত করা হয়েছে।

 

শনিবারের বৈঠকে রাষ্ট্রপতি ইস্যু গুরুত্ব পেতে পারে। এ বিষয়ে স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে আলোচনা হতে পারে এবং রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলীয় অবস্থান নির্ধারণের বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

রাষ্ট্রপতি পদ নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ার মধ্যে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান আওয়ামী লীগ সরকারের সময় বঙ্গভবনে দায়িত্ব নেওয়া মো. সাহাবুদ্দিন। তার অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

 

সাহাবুদ্দিনের উত্তরসূরি কে হবেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এর মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সমন্বয় করে।

 

এদিকে, মঙ্গলবার (২৮ জুলাই) স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে এই সাক্ষাতের পর বিএনপির স্থায়ী কমিটির বৈঠককে ঘিরেও রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।

 

শনিবারের স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি ইস্যু ছাড়াও দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তবে বৈঠকের আনুষ্ঠানিক আলোচ্যসূচি এখনো বিএনপির পক্ষ থেকে জানানো হয়নি।

 

/এমএইচআর

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর