1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
ঝিনাইদহে ফিলিং স্টেশনে তেল দেওয়া নিয়ে বিরোধ, যুবক নিহত - Gangchil TV
August 7, 2026, 9:30 am

ঝিনাইদহে ফিলিং স্টেশনে তেল দেওয়া নিয়ে বিরোধ, যুবক নিহত

Reporter name :
  • আপডেটের সময়: Saturday, March 7, 2026
  • 397 সময় দেখুন

 

ডেস্ক রিপোর্টঃ

ঝিনাইদহে একটি ফিলিং স্টেশনে তেল দেওয়া নিয়ে কথাকাটাকাটির জেরে নিরব নামের এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার রাতে ঝিনাইদহের তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, তেল দেওয়াকে কেন্দ্র করে নিরব নামের ওই যুবকের সঙ্গে পাম্পে কর্মরত কয়েকজন কর্মচারীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

তবে এ বিষয়ে পুলিশ বা ফিলিং স্টেশন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর