মো:আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।
নড়াইলের লোহাগড়ার মঙ্গলহাটা গ্রামে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও ধর্ষণচেষ্টা মামলার অন্যতম ২ নং আসামি তামিম মোল্যাকে (২১) ঢাকা থেকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) বিকালে তথ্য-প্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তারেক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত তামিম শেখ উপজেলার মঙ্গলহাটা গ্রামের রাজু শেখের ছেলে। ঘটনার পর থেকেই সে পলাতক ছিল।
মামলা সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী (১৬) স্কুল থেকে বাড়ি ফেরার পথে গত ২১ মে দুপুরে মঙ্গলহাটা গ্রামের রায়হান, তামিম ও লিকু যোগসাজশে ওই শিক্ষার্থীকে বিবস্ত্র করে শ্লীলতাহানি করে এবং মোবাইলে ভিডিও ধারণ করে।
এই ঘটনায় চরম ক্ষোভ ও অপমানে ওই শিক্ষার্থী হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিক্ষার্থীর মা সুমনা বেগম বাদী হয়ে উল্লিখিত তিনজনকে আসামি করে গত ২৪ মে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-২২)।
এ বিষয়ে লোহাগড়া থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তারেক হোসেন বলেন, ‘তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা থেকে মামলার অন্যতম আসামি তামিমকে গ্রেফতার করা হয়েছে।এবং মামলার অপর দুই পলাতক আসামি রায়হান ও লিকু মোল্যাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।