1. gangchiltvip@gmail.com : admin :
শরীয়তপুরে পদ্মায় ডুবে ২য় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু - Gangchil TV
April 25, 2026, 8:40 pm

শরীয়তপুরে পদ্মায় ডুবে ২য় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

Reporter name :
  • আপডেটের সময়: Saturday, April 25, 2026
  • 32 সময় দেখুন

শরীয়তপুর প্রতিনিধি।

 

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দুপুরে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে নড়িয়া উপজেলার শুভগ্রাম লঞ্চঘাট এলাকায়।

নিহত শিশুটির নাম আলিফ শফিক। সে নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দি এলাকার বাসিন্দা এবং ইতালিপ্রবাসী শফিক বেপারীর একমাত্র পুত্রসন্তান। আলিফ স্থানীয় চেরাগ আলী বেপারী কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্কুল শেষে আলিফ তার নানার সঙ্গে নানাবাড়ি শুভগ্রামের লঞ্চঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে যায়। গোসল সেরে ফেরার পথে পা ধোয়ার জন্য সে পুনরায় নদীর কিনারায় যায়। এ সময় পা পিছলে নদীতে পড়ে গেলে স্রোতে ভেসে যায় সে। তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে অচেতন অবস্থায় পানি থেকে উদ্ধার করে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে — উদ্ধারের পর তার শরীর থেকে পানি বের করা সম্ভব না হওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে আলিফের মৃত্যুর খবরে তার বিদ্যালয়ে শোকের ছায়া নেমে আসে। বিদ্যালয়ের শিক্ষক মৃধা রেজাউল করিম তার ফেসবুক পোস্টে লেখেন — “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন… আজকেও সে বিদ্যালয়ে এসেছিল! আজকেও তাকে ক্লাসে পড়িয়েছি… আমার খুব খারাপ লাগছে।”

আলিফকে উদ্ধারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে Mojammel Munshi পেজে প্রকাশিত হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক সহানুভূতি ও আবেগের সৃষ্টি করে।

 

আলিফের বাবা শফিক বেপারী বর্তমানে ইতালিতে প্রবাসজীবন যাপন করছেন। আলিফ ছিল তার একমাত্র পুত্রসন্তান। এছাড়া পরিবারে আরও তিনটি কন্যাসন্তান রয়েছে। প্রিয় একমাত্র ছেলেকে হারিয়ে শোকে বিহ্বল হয়ে পড়েছে গোটা পরিবার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর