1. gangchiltvip@gmail.com : admin :
সিঙ্গাপুর থেকে ঢাকার পথে হাদিকে বহনকারী বিমান - Gangchil TV
February 14, 2026, 6:54 am

সিঙ্গাপুর থেকে ঢাকার পথে হাদিকে বহনকারী বিমান

Reporter name :
  • আপডেটের সময়: Friday, December 19, 2025
  • 293 সময় দেখুন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৫৮৫ সিঙ্গাপুর ত্যাগ করেছে।শুক্রবার (১৯ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ০৩ মিনিটে (ঢাকা সময় দুপুর ২টা ০৩ মিনিট) হাদির মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। এদিকে, সন্ধ্যায় ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে বিমানটির।উল্লেখ্য, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।ইনকিলাম মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, আমাদের জুলাই জজবার প্রাণ, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় বীরকে গ্রহণ করতে আমারা সবাই এয়ারপোর্ট থেকে শাহবাগগামী রাস্তার দুইপাশে সুশৃঙ্খলভাবে অবস্থান গ্রহণ করবো। সেখান থেকে শহিদ ওসমান হাদীকে সর্বসাধারণের সাক্ষাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর