1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: জমে উঠেছে প্রচার-প্রচারণা, মাঠে সরব প্রার্থীরা - Gangchil TV
September 23, 2026, 6:13 pm

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: জমে উঠেছে প্রচার-প্রচারণা, মাঠে সরব প্রার্থীরা

Reporter name :
  • আপডেটের সময়: Saturday, January 31, 2026
  • 399 সময় দেখুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: জমে উঠেছে প্রচার-প্রচারণা, মাঠে সরব প্রার্থীরা

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণা ক্রমশ জোরালো হয়ে উঠেছে। সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ, পথসভা, লিফলেট বিতরণ ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছে সমর্থন চাইছেন।

 

জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফারাজী মতিয়ার রহমান নিয়মিত গণসংযোগ ও কর্মীসভা করে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক গোলাম রসুল বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ ও মতবিনিময় সভার মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন।

 

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট বায়েজিদ হুসাইনও ব্যাপক গণসংযোগ, মিছিল ও পথসভায় অংশ নিয়ে ভোটারদের কাছে নিজের পরিকল্পনা তুলে ধরছেন।

 

প্রতিদিনই বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লা ও গ্রামে প্রার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ফলে নির্বাচনী মাঠে এখন থেকেই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। ভোটারদের মধ্যেও প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা-পর্যালোচনা।

 

স্থানীয়রা মনে করছেন, দিন যত ঘনিয়ে আসছে ততই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর