1. gangchiltvip@gmail.com : admin :
অভয়নগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী - Gangchil TV
February 21, 2026, 10:51 pm

অভয়নগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

Reporter name :
  • আপডেটের সময়: Saturday, February 21, 2026
  • 50 সময় দেখুন

 

অভয়নগর (যশোর) সংবাদদাতা

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে অভয়নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় অভয়নগর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখ সালাউদ্দিন দীপু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল, প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন আমাদের শিখিয়েছে—দেশ ও জাতির স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। তিনি বলেন, “৫২-এর ভাষা আন্দোলন আমাদের শেখায় সবার আগে বাংলাদেশ; এই দেশের স্বার্থই আমাদের সর্বোপরি আদর্শিক জায়গা।” ভাষা শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

 

উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অশীষ কুমার দে, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাহিদুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অভয়নগর উপজেলা সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সাধারন সম্পাদক কাজী গোলাম হায়দার ডবলু, অভয়নগর উপজেলা জামায়াতের আমীর সরদার শরীফ হোসেন। এছাড়া উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ে উপজেলা পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর