1. gangchiltvip@gmail.com : admin :
আগরদাঁড়ীতে যুব একতা ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ - Gangchil TV
June 22, 2026, 12:24 am

আগরদাঁড়ীতে যুব একতা ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি মোঃ ইকবাল হোসেন
  • আপডেটের সময়: Friday, January 16, 2026
  • 381 সময় দেখুন

আগরদাঁড়ীতে যুব একতা ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ

আগরদাঁড়ীতে শীতার্ত ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে যুব একতা ব্লাড ফাউন্ডেশন। শুক্রবার সকাল ৯ ঘটিকায় আগরদাঁড়ী এলাকায় সংগঠনটির উদ্যোগে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব একতা ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মনিরুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জিয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মনিরুজ্জামান বলেন,
“যুব একতা ব্লাড ফাউন্ডেশন সবসময় মানবতার পাশে থেকে কাজ করে যাচ্ছে। রক্তদান কার্যক্রমের পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
প্রধান অতিথির বক্তব্যে জিয়ারুল ইসলাম বলেন,
“যুব একতা ব্লাড ফাউন্ডেশন একটি ব্যতিক্রমধর্মী ও মানবিক সংগঠন। তরুণদের এমন উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয়। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবসেবা। আমি এই সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করি।”
এসময় উপস্থিত ছিলেন যুব একতা ব্লাড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। উপস্থিত সদস্যদের মধ্যে ছিলেন হাসানুল (বান্না), শফিকুল ইসলাম, লাবিব হোসেন, মেহেদী হাসান, হাফিজুর রহমান, আইয়ুব হোসেন, তইবুর রহমান, মোঃ শাহীন, কামরুজ্জামান ছটু, মাসুম বিল্লাহ, তাসিম, আব্দুর রহিম, আল আমিন হোসেন, জামাল প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে মোট ১০০টি দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। কম্বল পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর