1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
আলোচিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে তেঁতুলিয়ায় শিশুসর্গ ফাউন্ডেশনের মানববন্ধন - Gangchil TV
September 20, 2026, 12:12 pm

আলোচিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে তেঁতুলিয়ায় শিশুসর্গ ফাউন্ডেশনের মানববন্ধন

Reporter name :
  • আপডেটের সময়: Sunday, May 24, 2026
  • 255 সময় দেখুন

 

আঃ রাজ্জাক, পঞ্চগড় প্রতিনিধি 

সারাদেশে আলোচিত শিশু রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং শিশুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার ২২মে সকাল ১১টায় তেঁতুলিয়ায় ঐতিহ্যবাহী তেতুল তলায় এই মানববন্ধনের আয়োজন করে সামাজিক সংগঠন ‘শিশুসর্গ ফাউন্ডেশন’।

 

সাংবাদিক ও সংগঠক মোস্তাক আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত সকলের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাহাঙ্গীর আলম। সিনিয়র সাংবাদিক সাংস্কৃতিক কর্মী আশরাফুল ইসলাম, জাতীয় পরিবেশ পদক প্রাপ্ত পরিবেশ কর্মী মাহমুদুল ইসলাম মামুন, মহিলা উদ্যোক্তা ও সাংবাদিক জয়িতা মর্জিনা আক্তার মাহি, দৈনিক কালবেলা’র তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি মোবারক হোসেন, শিশুসর্গ ফাউন্ডেশনের সহকারী শিক্ষিকা আঁখি আক্তার এবং সহকারী শিক্ষক সোহরাব হোসেন সোহাগ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সমাজ ও রাষ্ট্রে শিশুদের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে। অনতিবিলম্বে রামিসার হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর